নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল মূল্যায়ন, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে।