নির্বাচিত সংসদ সদস্যরা দুই শপথ নেবেন: জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ
নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন দুই বিষয়ে—একটি জাতীয় সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আলী রীয়াজ বলেন, “সংস্কারের পক্ষে জনগণের গণরায় এসেছে। এটি জুলাই সনদের স্বীকৃতি এবং ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ। যদি রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা ও কমিটমেন্ট রাখে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “গণভোটে কিছুক্ষেত্রে ভোট পড়েছে সংসদ নির্বাচনের চেয়ে বেশি। এটি দেখাচ্ছে মানুষ পুরানো ব্যবস্থায় ফেরতে চায় না। সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। দলগুলোর অঙ্গীকার অনুযায়ী এটি সম্ভব।”
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৬ বা ১৭ ফেব্রুয়ারি।