চট্টগ্রামের গহিরা গ্রাম থেকে তিনজন এমপি নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি আর দুটি আসনে জামায়াত–এর প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে তিনজন বিজয়ী চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন।
এই তিনজন হলেন—
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী মোমবাতি পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, ১ লাখ ৩৬৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে সাঈদ আল নোমান, ১৩২টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে গহিরা গ্রামে উৎসব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।