Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয়ে অফিস করবেন 🔴 রাজধানীতে জামায়াতের বিক্ষোভের ডাক 🔴 দুটি শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপি 🔴 উচ্চকক্ষ ও টেকনোক্র্যাট মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব চান দলিত হরিজন তফসিলি জনগোষ্ঠী 🔴 বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না 🔴 প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা 🔴 দুই শপথের প্রস্তুতি, বিএনপি অনিশ্চিত, জামায়াত অনড় 🔴 আমাদের লড়াই হবে দ্বিগুণ শক্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী 🔴 কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ 🔴 নাসার নজরুলের স্ত্রীর জমি ৫ কোটি ২৯ লাখ টাকায় জব্দ 🔴 বিরোধী দলের ডেপুটি স্পিকার: সিদ্ধান্ত আসতে পারে শিগগিরই 🔴 দুই আসনে বিজয়ী তারেক রহমান, বগুড়া-৬ ছাড়ার সিদ্ধান্ত 🔴 মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন প্রস্তুত: গৃহায়ন উপদেষ্টা 🔴 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. এ এস মো. আবদুল হাছিব 🔴 গণভোটে ‘হ্যাঁ’ জয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথে অগ্রগতি, উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক 🔴 বিএনপিতেই থাকার সিদ্ধান্ত রাশেদ খানের, গণঅধিকারে ফিরছেন না 🔴 সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা 🔴 দায়িত্ব শেষে ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ: প্রেস সচিব 🔴 উচ্চকক্ষের সমীকরণে বিএনপি ৫৬, জামায়াত ৩৬-এনসিপির ভাগে ৩ আসন 🔴 হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: সময়, চিকিৎসা নথি ও বক্তব্যে গড়মিল 🔴 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ 🔴 ছায়া মন্ত্রিসভা হবে ওয়াচডগ-এনসিপির মুখপাত্র 🔴 ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাবনা 🔴 নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ 🔴 উচ্চকক্ষ গঠনে ভোট না আসন-কোন পথে যাবে সরকার 🔴 চাঁদপুর-৪ এমপি হান্নান: বিএনপি অনুমোদন ছাড়া শপথ নেব না 🔴 নির্বাচিত এমপিরা দুই শপথ নেবেন: সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ 🔴 জনগণের সমর্থনই ছিল আমাদের শক্তি: তারেক রহমান 🔴 ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব 🔴 সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতেই মন্ত্রিসভার শপথ 🔴 তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির 🔴 বিরোধী দল পাচ্ছে ডেপুটি স্পিকার ও কমিটি সভাপতির দায়িত্ব 🔴 এমপিদের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন 🔴 বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন 🔴 ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে বিএনপির সংবাদ সম্মেলন 🔴 নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার 🔴 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির ৬০ নেতা কর্মী ছাত্রদলে যোগদান 🔴 সামাজিক মাধ্যমে সমালোচনা-সমর্থনের কেন্দ্রবিন্দু ওমর সানী 🔴 গাজীপুরে ভোটারদের ঢল, দুই মহাসড়কে ৫০ কিমি যানজট 🔴 ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি 🔴 উপাচার্যের পদ ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান 🔴 শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী 🔴 আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভাবে 🔴 ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বাচন কমিশন 🔴 বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ 🔴 বিএনপি প্রতিপক্ষকে দুর্বল ভাবে না: মির্জা ফখরুল 🔴 দুই দশক পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স 🔴 নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করবে ইসি 🔴 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রকাশ, সাত কলেজের নতুন অধ্যায় 🔴 নির্বাচনে ভোটারদের সুবিধায় বাড়ছে মেট্রোরেল সেবা 🔴 এবারের ভোট হবে মানুষের পাশে থাকার পরীক্ষার ভোট: তারেক রহমান 🔴 ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ তিন দলের শীর্ষ নেতার ভাষণ 🔴 অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা 🔴 ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা 🔴 নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি 🔴 মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড 🔴 জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের 🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দুই শপথের প্রস্তুতি, বিএনপি অনিশ্চিত, জামায়াত অনড়

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১০:৪৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দুই শপথের প্রস্তুতি, বিএনপি অনিশ্চিত, জামায়াত অনড়

দুই শপথের প্রস্তুতি, বিএনপির অবস্থান অনিশ্চিত, জামায়াত অনড়

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন কি না-এ বিষয়ে সোমবার রাত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের নবনির্বাচিত ৭৭ জন সংসদ সদস্য পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে অনড় অবস্থান নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আজ মঙ্গলবার সকাল ১০টায় শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের পাঠানো অনুষ্ঠানসূচি অনুযায়ী, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণসংক্রান্ত নথি নবনির্বাচিতদের সরবরাহ করা হবে। একই সঙ্গে তাঁদের হাতে সংবিধান ও জুলাই জাতীয় সনদের কপি তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর জারি করা আদেশ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বৈত ভূমিকায় দায়িত্ব পালন করবে। ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই গঠিত হবে এই পরিষদ, যা সংসদের কার্যক্রমের পাশাপাশি চলবে। পরিষদকে ১৮০ কার্যদিবসের মধ্যে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। এ জন্য সংসদ সদস্য হিসেবে শপথের পর একই ব্যক্তিদের পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির সময় বিএনপি এর বিরোধিতা করেছিল। দলটির অবস্থান ছিল-রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংসদের মাধ্যমেই করা হবে। তবে জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল আদেশ জারি ও গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে ছিল। বিভিন্ন সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকায় গণভোট আয়োজনের দাবিও তোলে তারা। বিএনপি প্রথমে আপত্তি জানালেও পরে গণভোটে সম্মতি দেয়।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পায় প্রায় ৬৮ শতাংশ। অন্যদিকে সংসদ নির্বাচনে বিএনপি জোট প্রায় ৫১ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে মৌলিক সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে বিএনপির অবস্থান এখনও স্পষ্ট নয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে পরিষদ গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হলে তবেই শপথের বিষয়টি কার্যকর হতে পারে। বিএনপির একাধিক সূত্রের ভাষ্য, কেবল গণভোটের রায়ের ভিত্তিতে নয়, সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া এগোনো উচিত।

এই অবস্থানের বিরোধিতা করেছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোট জনগণের সর্বোচ্চ রায় এবং এই রায়ের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের সার্বভৌম সিদ্ধান্ত দিয়েছে। এ সিদ্ধান্ত অস্বীকারের সুযোগ নেই। তাঁর ভাষায়, জামায়াত জোটের সংসদ সদস্যরা সংসদ ও পরিষদ-উভয় পরিচয়ে শপথ নেবেন।

এনসিপির পক্ষ থেকেও একই অবস্থান জানানো হয়েছে। দলটির নেতারা বলেন, গণভোটে প্রদত্ত রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।

জুলাই জাতীয় সনদে সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে কিছু প্রস্তাবে বিভিন্ন দলের ভিন্নমত ছিল। গণভোটের মাধ্যমে এসব প্রস্তাব চারটি ভাগে ভাগ করে জনগণের মতামত নেওয়া হয়। যেসব প্রস্তাবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে, সেগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন ও সংবিধান বিশেষজ্ঞরা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে পরিষদ বিলুপ্ত হবে। সংসদের কার্যপ্রণালি বিধিই পরিষদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

রুমিন ও ইশরাকের সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্রম শুরু হতেই শপথস্থল ত্যাগ
রুমিন ও ইশরাকের সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্র…
প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
নাসার নজরুলের স্ত্রীর জমি ৫ কোটি ২৯ লাখ টাকায় জব্দ
নাসার নজরুলের স্ত্রীর জমি ৫ কোটি ২৯ লাখ টাকায় জব্দ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. এ এস মো. আবদুল হাছিব
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. এ এস মো…
তিন আসনে ৭৯২ ভোট, ত্রয়োদশ নির্বাচনে বড় ধাক্কায় এলডিপি
তিন আসনে ৭৯২ ভোট, ত্রয়োদশ নির্বাচনে বড় ধাক্কায় এলডিপি
উচ্চকক্ষের সমীকরণে বিএনপি ৫৬, জামায়াত ৩৬-এনসিপির ভাগে ৩ আসন
উচ্চকক্ষের সমীকরণে বিএনপি ৫৬, জামায়াত ৩৬-এনসিপির ভা…
২৫ বছর ধরে অন্ধ স্বামীর চোখ হয়ে রয়েছেন বাসমতি রবিদাস
২৫ বছর ধরে অন্ধ স্বামীর চোখ হয়ে রয়েছেন বাসমতি রবিদাস
শপথ অনুষ্ঠানে এক হাজার বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণ
শপথ অনুষ্ঠানে এক হাজার বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণ
চাঁদপুর-৪ এমপি হান্নান: বিএনপি অনুমোদন ছাড়া শপথ নেব না
চাঁদপুর-৪ এমপি হান্নান: বিএনপি অনুমোদন ছাড়া শপথ নে…
নির্বাচিত এমপিরা দুই শপথ নেবেন: সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ
নির্বাচিত এমপিরা দুই শপথ নেবেন: সংসদ ও সংবিধান সংস্…
১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব
১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ: মন্ত্রিপরিষদ …
নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলায় নিজ দলের পাঁচ কর্মীকে থানায় দিলেন নবনির্বাচিত এমপি
নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলায় নিজ দলের পাঁচ কর্মীকে থান…
রংপুরে দুই আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ
রংপুরে দুই আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষ…
দেড় বছরের অপেক্ষার অবসান ঘটেছে আজ: সেনাপ্রধান
দেড় বছরের অপেক্ষার অবসান ঘটেছে আজ: সেনাপ্রধান
এমপিদের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন
এমপিদের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।