সংবিধান সংস্কার পরিষদ শপথে রুমিন ও ইশরাকের অনুপস্থিতি
সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্রম শুরু হতেই ঢাকা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য ইশরাক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা শপথস্থল ত্যাগ করেন।
দেরিতে আসায় বিএনপি দলীয় সদস্যদের সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে পারেননি। এর আগে তারা জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। তাদের চলে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন।
এর আগে সকাল পৌনে ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা সংসদ ভবনে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সন্ধ্যায় নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে।