নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয়ে দফতর কার্যক্রম শুরু করবেন
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হওয়ার পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং সচিবদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
এছাড়া সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। তারপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস কার্যক্রম শুরু করবেন। সভা শেষে দুপুরের খাবার গ্রহণের পর বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের নির্ধারিত এজেন্ডা নেই। বিকেল ৪টায় সচিবালয়ে পুনরায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।