জুলাই জাতীয় সনদ অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে রিটে সনদের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিট আবেদনে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। তবে এ বিষয়ে আদালত কখন শুনানি গ্রহণ করবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিস্তারিত আসছে…