সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগদান করেছেন। তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বিষয়টি শফিকুল আলম নিজেই নিশ্চিত করেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, তিনি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন এবং এ জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এদিকে দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে।