নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ভাষণ বিটিভি ও সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের পরে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন, সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।