আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও হবে। তিনি নিশ্চিত করেছেন, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় দুর্নীতি করে কেউ পার পাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, “বিচারক মানেই সৎ। সৎ-অসৎ বিভাজন আলাদা দেখার প্রয়োজন নেই; বিচারক শব্দটির মধ্যেই সততার ধারণা নিহিত।”
আইনমন্ত্রী আরও বলেন, যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা আয়ে পোষানো সম্ভব নয়, তারা চাইলে ওকালতি করতে পারেন। তবে দুর্নীতিতে জড়ানো যাবে না।