ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি পাচ্ছে ৩৫টি সংরক্ষিত নারী আসন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি আসন পাবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ১টি নারী আসন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯টি সাধারণ আসন জিতেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি। অন্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ১২টি আসন পেয়েছে। তবে বগুড়া-১ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজের আসন ছাড়ায় দলটির সাংসদ সংখ্যা ২০৮ জনে নেমেছে।
সংরক্ষিত নারী আসনের হিসাব অনুযায়ী, সংসদে যেসব আসন অর্জন করেছে সেই অনুপাতে দলগুলোকে নারী আসন বরাদ্দ করা হয়। আইন অনুযায়ী, বিএনপির ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি, জামায়াতের ১১ দশমিক ৩৩ আসন বা ১১টি, স্বতন্ত্র প্রার্থীর ১ দশমিক ১৬ আসন বা ১টি এবং এনসিপি ১টি আসন পাবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের আগেই নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।