প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, প্রধানমন্ত্রী বলেছেন, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সেবাসমূহ যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেবে সরকার। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শ্রমবাজার প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য কার্যক্রমে নতুন পদক্ষেপ নিতে পারেন। সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে।