দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনে নতুন বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শপথের পরদিন বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রথম অফিস করেই ঘোষণা করলেন ৯ কর্মসূচি। একই সঙ্গে কোন কর্মসূচি কোন প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে, সে তালিকাও প্রকাশ করা হয়েছে।
কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা, ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ, তৃণমূল পর্যায়ে উপজেলা ক্রীড়া অফিস স্থাপন এবং ১২ থেকে ১৪ বছর বয়সীদের বৃত্তি প্রদান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়নে এনএসসি, বিকেএসপি ও ক্রীড়া পরিদপ্তর যৌথভাবে কাজ করবে।