ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু জানিয়েছে, রাজধানীতে তার বড় ছেলে উপন্যাসকে একটি দুর্ঘটনার জেরে বেধড়ক মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনিরা মিঠু লিখেছেন, একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে উচ্চগতিতে ধাক্কা দেয়, যা তার গাড়ি ক্ষতিগ্রস্ত করে। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়।
মনিরা মিঠু হামলাকারীদের গাড়ির নম্বরও উল্লেখ করেছেন
ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫। তিনি দাবি করেছেন, হামলাকারীদের আচরণ ঘটনাস্থলে ভিডিওতে ধারণ করা হয়েছে।
পরে মনিরা মিঠু তার ফেসবুকে হামলাকারীর একটি ছবিও প্রকাশ করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ব্যক্তি গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় উপস্থিত ছিল।”
ঘটনার বিচারের জন্য মনিরা মিঠু আগামীতে রাজধানীর তুরাগ থানায় অভিযোগ দাখিল করবেন।