মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং সেখানে কিছু দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। ডাকটিকিট উন্মোচনের সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর পরবর্তী সূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তবে এবারের বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় নির্ধারিত বৈঠকটি আগেই সম্পন্ন করা হচ্ছে।