প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ সচিবালয় এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করা, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও এ সময় গুরুত্ব পায় বলে জানা গেছে।