Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন

প্রতিবেদকঃ অরন্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১১:৫৬ এএম, ২১ জানুয়ারি ২০২৬
আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এমন প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ২৫৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। প্রার্থীদের যাচাই-বাছাই এবং মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচন কমিশন (ইসি) আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করবে।

নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), **ইসলামী আন্দোলন বাংলাদেশ**সহ দেশের ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হলে বৈধ প্রার্থী দাঁড়ান ১ হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এরপর ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি শেষে ৪১৬ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৭ জনে।

ইসির আপিল শুনানিতে চূড়ান্তভাবে ১৫০ জনের প্রার্থিতা বাতিল হয়। এদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন চারজন, বিএনপির বিদ্রোহী প্রার্থী চারজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির (জাপা ও জেপি) মোট ২১ জন, অন্যান্য রাজনৈতিক দলের ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৯৮ জন।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্রে তথ্যগত অসঙ্গতি, ঋণখেলাপি হওয়া, মামলাজনিত জটিলতা, দ্বৈত নাগরিকত্ব, প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকা এবং ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়াসহ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সংবিধান অনুযায়ী, ইসিতে আপিল বাতিলের পর উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। ইসিতে আপিল নামঞ্জুর হওয়ার পর কয়েকজন প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন। আপিল শুনানিকালে কয়েকটি রাজনৈতিক দল ইসির নিরপেক্ষতা নিয়েও অভিযোগ তোলে।

আপিল শুনানি শেষে জানা যায়, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির মনোনীত চার প্রার্থী হলেন— কুমিল্লা-৪ আসনের মুঞ্জুরুল আহসান মুন্সী, যশোর-৪ আসনের টিএস আইয়ুব, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর এবং কুমিল্লা-১০ আসনের আবদুল গফুর ভুঁইয়া। বিএনপির বিদ্রোহী চার প্রার্থী হলেন— সিরাজগঞ্জ-৬ আসনের মো. শফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের মো. সাইফুল ইসলাম, কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং যশোর-১ আসনের মো. মফিকুল হাসান তৃপ্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত একজন প্রার্থী হলেন চট্টগ্রাম-৯ আসনের ডা. এ কে এম ফজলুল হক। এর মধ্যে কুমিল্লা-১০ আসনের আবদুল গফুর ভুঁইয়া ও চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন।

জাতীয় পার্টির (জাপা) মনোনীত ১৪ জন এবং জাতীয় পার্টির (জেপি) মনোনীত ৭ জন প্রার্থীর প্রার্থিতাও আপিল পর্যায়ে বাতিল হয়েছে। পাশাপাশি বিএনপি ও জামায়াতের জোটের বাইরে থাকা ছোট রাজনৈতিক দলগুলোর ২২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়।

চূড়ান্তভাবে ৯৮ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জটিলতার কারণেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা হারিয়েছেন। এ ছাড়া ঋণখেলাপি হওয়া এবং দ্বৈত নাগরিকত্বের কারণেও একাধিক স্বতন্ত্র প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে।

নির্বাচন ভবনে টানা নয় দিনের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থনের বিষয়টিও ছাড় দেওয়া হয়েছে। “আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক,”— বলেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের টিমের পক্ষ থেকে কোনো পক্ষপাতদুষ্ট রায় দেওয়া হয়নি।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যাদের ঋণখেলাপি হিসেবে ছাড় দেওয়া হয়েছে, তা আমরা মনে কষ্ট নিয়েই দিয়েছি। আইন যেহেতু অনুমতি দিয়েছে, সে কারণেই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থীর লিভ টু আপিল খারিজ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদনা দেবে সরকার
দেশে এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের নগদ প্রণোদন…
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ইউনূস
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ই…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংল…
আরো পড়ুন »

জাতীয় সংসদ নির্বাচন এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।