ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অফিসিয়াল থিম-সং উদ্বোধন করা হবে। থিম-সংটিতে আগামীর বাংলাদেশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার বার্তা তুলে ধরা হবে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকশোর–এ আনুষ্ঠানিকভাবে থিম-সংটির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে দলের ভাবনা, লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা পৌঁছে দিতেই এই থিম-সং প্রকাশ করা হচ্ছে।