Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১১:৪৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইশতেহারে নারীদের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে জামায়াত

নারীদের বিষয়ে দলীয় অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অবস্থানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব বিভ্রান্তির অবসান ঘটাতে এবং দলীয় নীতিমালার বিষয়গুলো স্পষ্ট করতেই তিনি বিষয়টি তুলে ধরেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর ইশতেহার প্রথম দিন থেকেই সুস্পষ্ট। দলের লক্ষ্য হলো—শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় নারীরা যেন সক্রিয়, নিরাপদ ও সম্মানজনক ভূমিকা রাখতে পারেন। তিনি জানান, মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ—এসব বিষয়ে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষেও জামায়াতে ইসলামী সুস্পষ্ট অবস্থান নিয়েছে। এসব কোনো নতুন বক্তব্য নয় উল্লেখ করে তিনি বলেন, কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছিলেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ সেগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, এসব অবস্থান কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়; বরং দীর্ঘদিনের ধারাবাহিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তিনি বলেন, “আমার রেকর্ড, নীতি এবং ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়।”

তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর ইশতেহার প্রকাশ করা হবে। সেখানে নারীদের শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং প্রকৃত নেতৃত্বের বিষয়ে প্রতিশ্রুতিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শনই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ নির্মাণেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনো…
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংল…
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।