Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১২:১৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানি স্থবির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান DP World–কে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক–কর্মচারীদের ডাকা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। জাহাজে পণ্য ওঠানো–নামানো বন্ধ থাকায় আমদানি–রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে জাহাজজট বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তিও তীব্র আকার ধারণ করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সতর্কতা নোটিশ উপেক্ষা করে শনিবার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। ফলে সেদিন বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

শ্রমিক সংগঠনের ঘোষণা অনুযায়ী, আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি রয়েছে। আজ অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে গতকাল শনিবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আট ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

বন্দর সূত্র জানায়, ঘোষিত সময়ের আগেই সকাল সাড়ে ৭টা থেকে শ্রমিক–কর্মচারীরা বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেন। এর ফলে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং এনসিটিতে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্দরের অভ্যন্তরে কনটেইনারবাহী যানবাহনের চলাচলও স্বাভাবিক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যায়।

জিসিবি টার্মিনালের জেটিতে নোঙর করা তিনটি জাহাজে সম্পূর্ণভাবে পণ্য ওঠানো–নামানোর কাজ বন্ধ ছিল। একইভাবে সিসিটি ও এনসিটিতে যন্ত্রপাতির অপারেটররা কাজে যোগ না দেওয়ায় সামগ্রিক পরিবহন কার্যক্রম থমকে যায়। ফলে নির্ধারিত সময়ে পণ্য খালাস না হওয়ায় জাহাজজট ও অতিরিক্ত ডেমারেজ ব্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে ওই সময় বেসরকারি ডিপো থেকে আনা কিছু রপ্তানি পণ্যবাহী কনটেইনার সীমিত আকারে এনসিটিতে জাহাজে তোলা হয়।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির বলেন, “সকাল সাড়ে ৭টা থেকেই শ্রমিকরা বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। আমাদের কর্মসূচি প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “সোনার ডিম পাড়া হাঁস এই চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি শক্তির হাতে তুলে দিতে দেওয়া হবে না। সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন চলবে।”

এদিকে চট্টগ্রাম বন্দর সিবিএ ও নন-সিবিএ নেতা ইব্রাহিম খোকন বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। তাঁর ভাষায়, “চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। বন্দরকে আরও গতিশীল করতে দেশীয় ব্যবস্থাপনায় বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে।” তিনি হুঁশিয়ারি দেন, দাবি না মানলে রোববারের পর বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে স্কপ। শুক্রবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে কর্মবিরতির বিষয়ে সতর্ক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নোটিশ জারি করেছিল। বন্দর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা–১৯৭৯, চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা–১৯৯১সহ সংশ্লিষ্ট আইনের আওতায় এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়।

অপর একটি সূত্র জানায়, প্রশাসন আরও কঠোর অবস্থানে যেতে পারে। কারা কর্মস্থলে যোগ দিয়েছেন আর কারা দেননি, তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন মাস ধরে শ্রমিক–কর্মচারীদের আন্দোলন চলছে। সম্প্রতি হাইকোর্ট সরকারের সিদ্ধান্তে আইনি বাধা নেই বলে রায় দিলেও আন্দোলন অব্যাহত রয়েছে।

বন্দর সংশ্লিষ্টদের আশঙ্কা, টানা কর্মবিরতি চললে আমদানি–রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হবে এবং শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহ ব্যাহত হতে পারে। একদিন বন্দর কার্যক্রম বন্ধ থাকলেও কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির ঝুঁকি রয়েছে।

গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনো…
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংল…
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।