Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই 🔴 হাদি হত্যার নির্দেশদাতা কে বাপ্পি 🔴 ইসলামাবাদে বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক 🔴 সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ১২ জানুয়ারি 🔴 বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রিমান্ডে 🔴 ২০২৬ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে, পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ 🔴 বাংলাদেশে আইপিএল’র সম্প্রচার বন্ধ

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১১:০৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি অর্থবিত্ত বা অবৈধ টাকার জোরে নয়, বরং নীতির রাজনীতি নিয়ে নির্বাচনে এসেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা ঋণখেলাপিদের টাকায় নির্বাচন করার কোনো আগ্রহ তাদের নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন–এর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের আগমুহূর্তে যারা লুঙ্গি, শাড়ি কিংবা নগদ টাকা নিয়ে ভোট কিনতে আসে, জনগণকে তাদের প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, “একদিনের সুবিধার বিনিময়ে যদি কেউ দাসত্ব মেনে নেয়, সেই দাসত্বের বোঝা পাঁচ বছর বইতে হয়। আমরা টাকা বা উপহার দিতে পারব না, কিন্তু আপনারা আমাদের জন্য কয়েকদিন সময় দিন—আমরা আপনাদের জন্য পাঁচ বছর কাজ করব।”

বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার নাম উল্লেখ না করে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু প্রার্থী কেবল নির্বাচনের সময়ই এলাকায় দেখা যায়। তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেই, কর্মসংস্থান সৃষ্টি বা উত্তরাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখাও নেই।

মাদক ও অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, যারা মাদকের সঙ্গে যুক্ত, যাদের জীবিকা অবৈধ কার্যক্রমের ওপর নির্ভরশীল—তাদের কাছ থেকে সমাজ কখনো ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আস্থাও তাদের কাছ থেকে সরে গেছে।

বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বলা হলেও গোপনে ‘না’ ভোটের কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, “এই দ্বিমুখী রাজনীতি বন্ধ করে স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ক্ষমতার কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

জাতীয় পার্টিকে লক্ষ্য করে তিনি বলেন, আসন্ন ভোটের মাধ্যমেই দলটির রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। তার ভাষায়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো যেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে জাতীয় পার্টি বিপরীত অবস্থানে থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান।

এর আগে রোববার বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর অঞ্চলে এনসিপির নির্বাচনী কর্মসূচি শুরু হয়।

গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
গণপিটুনিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্…
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
আজ পবিত্র শবেবরাত, ইবাদত-বন্দেগিতে মুখর দেশ
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইরানের
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ই…
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
১ ফেব্রুয়ারি: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্যান্ড
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা বিধ্বস্ত, সিরিজে এগোল ইংল্…
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
নারী ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্…
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজেলা
জরুরি রক্ষণাবেক্ষণ: আজ ১২ ঘণ্টা গ্যাস পাবে না চার উপজ…
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩…
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ
অ-১৯ বিশ্বকাপে বিদায় বাংলাদেশের, উঠল আইসিসির পক্ষপা…
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
বগুড়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল…
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনো…
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
সরকারি টাকার প্রতিটি হিসাব জনগণের সামনে দেওয়া হবে
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের
টি–টোয়েন্টি বিশ্বকাপ নাটকীয় প্রত্যাবর্তন হতে পারে বাংল…
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।