রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা তুলে ধরা হলো।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা : সাভারে আয়োজিত Electoral Management Exercise-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা ৩০ মিনিট : সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
• বেলা ১১টা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
• দুপুর ১২টা : গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
• বিকাল ৪টা : গুলশান-১-এর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান-এর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।