Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন 🔴 ঋণখেলাপি বহাল: কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ বন্ধ 🔴 নৌবাহিনীর বেসামরিক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি 🔴 জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই

ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ০৪:৩৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ন’তলা ভবন থেকে ঝাঁপ, প্রাণ গেল তিন কিশোরীর

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একই পরিবারের তিন বোনের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে তারা। পুলিশ বলছে, ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে টিলা মোড থানার ভারত সিটি এলাকার একটি ন’তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তিন বোন হলেন নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যা নোট উদ্ধার করা হয়েছে। সেখানে শুধু লেখা ছিল—‘সরি পাপা’। নিহতদের বাবা চেতন কুমার পুলিশকে জানিয়েছেন, তার মেয়েরা একটি অনলাইন কোরিয়ান গেমে আসক্ত ছিল। তার দাবি, ওই গেমে মোট ৫০টি ধাপ বা টাস্ক ছিল এবং মঙ্গলবার ছিল এর চূড়ান্ত রাউন্ড শেষ করার দিন। শেষ ধাপ সম্পন্ন করেই তারা আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

জানা গেছে, চেতন কুমারের দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর একটি এবং দ্বিতীয় স্ত্রীর দুই কন্যা এই ঘটনায় প্রাণ হারিয়েছে। পরিবার সূত্রে আরও জানা যায়, তিন বোন গত প্রায় দুই বছর ধরে স্কুলে যেত না।

গাজিয়াবাদের পুলিশ সুপার অতুল কুমার সিং বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল কার্যক্রম পরীক্ষা করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় অনলাইন ইতিহাস বিশ্লেষণ করা হবে। তবে প্রাথমিক তদন্তে এখনই আত্মহত্যার জন্য অনলাইন গেমকে দায়ী করা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, চেতন কুমারের বক্তব্য অনুযায়ী, ভবনের ছাদে ওঠার জন্য মেয়েরা ঘরের ভেতরে থাকা দুই ধাপের একটি সিঁড়ি ব্যবহার করেছিল। তল্লাশির সময় বাড়ির ভেতর থেকে ছড়িয়ে থাকা পারিবারিক ছবিও জব্দ করা হয়েছে।

রাত ২টা ১৫ মিনিটে পুলিশ জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিন বোনকে লোনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। এই ঘটনার পর শিশু-কিশোরদের অনলাইন আসক্তি, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরডব্লিউ-র প্রতিবেদন
নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে উদ্বেগ প্রকাশ ইচআরড…
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বাচনি ইশতেহারে
শিশুখাদ্যে ভ্যাট প্রত্যাহারের অঙ্গীকার জামায়াতের নির্বা…
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদন আজ থেকে
এমবিবিএস-বিডিএস: বেসরকারি কলেজে ভর্তির অনলাইন আবেদ…
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে…
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
নির্বাচনি বাজেটে সন্তুষ্ট নয় পুলিশ, সরঞ্জাম সংকটে শঙ্কা
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের রায় আজ
মানবতাবিরোধী অপরাধে সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের…
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে পারে: ইসি
৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালেট না আসলে বাতিল হতে…
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব…
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভাবনা
তারেক রহমানের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের আলোচনার সম্ভা…
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার
শরিয়াহ প্রাধান্য দিয়ে আজ ইসলামী আন্দোলনের নির্বাচনি ই…
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখে পরিকল্পনার প্রতিশ্রুতি
বরিশাল সভায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা কেন্দ্রে রেখ…
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম
নির্বাচনে প্রতিযোগিতামূলক ফলাফলের আশা প্রকাশ করেছেন …
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত বক্তব্যের মাধ্যমে নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের মা-বোনদের সম্মান করা উচিত, অপপ্রচার ও কুৎসিত …
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত …
আরো পড়ুন »

আন্তর্জাতিক এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।