Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের 🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন

শেষ মুহূর্তে নির্বাচনি মাঠে অস্থিরতা

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ১১:৫১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে নির্বাচনি মাঠে অস্থিরতা

ভোটের আগে সহিংসতা ও নিরাপত্তা শঙ্কা, ঝুঁকিপূর্ণ প্রায় অর্ধেক ভোটকেন্দ্র

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ঘনীভূত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে ভোটকে ঘিরে সংঘর্ষ, হামলা ও উত্তেজনাসহ দেড় শতাধিক সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

ইসির তথ্য অনুযায়ী, দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২০ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা সমন্বয় সেলে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত ৩৪৫টি অভিযোগ জমা পড়েছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ২১২টি মামলা হয়েছে এবং প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে নির্বাচন বিশ্লেষকদের মতে, এ ধরনের লঘুদণ্ড সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে যথেষ্ট নয়।

তফসিলের পর সংঘর্ষ ও হতাহত

ভোটের চার দিন আগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নির্বাচনের ঠিক আগে এমন উত্তেজনাকর পরিস্থিতি ভোটারদের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে।

মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সারা দেশে অন্তত ১১৩ থেকে ১৫০টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। প্রথম দফার নির্বাচনি প্রচার শুরুর পর ২২ থেকে ৩০ জানুয়ারির মধ্যে মাত্র এক সপ্তাহেই সংঘর্ষের সংখ্যা দাঁড়ায় প্রায় ২৫টিতে। এসব ঘটনায় দলীয় সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধ থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ে। কোথাও দলীয় হামলা, কোথাও পাল্টাপাল্টি ধাওয়া, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

লুট হওয়া অস্ত্র নিয়ে বাড়ছে উদ্বেগ

নির্বাচনের মাঠে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে লুট হওয়া অবৈধ অস্ত্র। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ ফাঁড়ি ও সরকারি স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশের তথ্য অনুযায়ী, লুট হওয়া প্রায় ৫ হাজার ৭৪৯টি অস্ত্রের মধ্যে এক হাজারের বেশি অস্ত্র এখনো নিখোঁজ।

আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, এসব অস্ত্র ও গোলাবারুদ অপরাধী ও উগ্র গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় বিভিন্ন সহিংসতায় ব্যবহৃত হচ্ছে। শুক্রবার নীলফামারীতে এক সভায় ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ জানান, লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনকালে এসব অস্ত্র বড় ঝুঁকি তৈরি করতে পারে।

নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম বলেন, সহিংসতা ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে না আনতে পারলে ভোটার উপস্থিতি ও সুষ্ঠু ভোট নিশ্চিত করা কঠিন হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও নিরাপত্তা প্রস্তুতি

ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যায়নে এবারের নির্বাচনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার এবং সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চল, পার্বত্য এলাকা ও বড় শহরের কিছু কেন্দ্রকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। পার্বত্য এলাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে নিজস্ব ওয়্যারলেস ও বিশেষ যোগাযোগব্যবস্থা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসির ভাষ্য ও বিশ্লেষকদের উদ্বেগ

ইসি জানিয়েছে, ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ প্রায় ৭ থেকে ৯ লাখ সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকবেন।

ইসি সদস্য আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যেকোনো ধরনের সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, সহিংসতার সাম্প্রতিক চিত্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এবং লুট হওয়া অস্ত্রের বিষয়টি ভোটের মাঠে বড় প্রশ্ন হয়ে রয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, তার ওপরই নির্ভর করবে নির্বাচন ও গণভোট কতটা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।

জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের
জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের
ধানের শীষের মিছিলে গিয়ে ভোট দাঁড়িপাল্লায় পড়বে: হাসনাত আবদুল্লাহ
ধানের শীষের মিছিলে গিয়ে ভোট দাঁড়িপাল্লায় পড়বে: হাস…
ভিন্ন কথা বলে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে: সোহেল তৌফিক
ভিন্ন কথা বলে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয় করানো হয়ে…
ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা…
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের নুর
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের নুর
নবীর পর কোনো নবী নেই, দেশ শাসনে ন্যায়বান নেতৃত্ব জরুরি: আল্লামা আব্দুল হামীদ
নবীর পর কোনো নবী নেই, দেশ শাসনে ন্যায়বান নেতৃত্ব জর…
গণবিশ্ববিদ্যালয় ভিপি ও জাকসু ভিপি ছাত্রদলে যোগদান
গণবিশ্ববিদ্যালয় ভিপি ও জাকসু ভিপি ছাত্রদলে যোগদান
মিরপুরে মহিলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
মিরপুরে মহিলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতি করার সুযোগ থাকবে: তারেক রহমান
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতি করার সুযো…
শেষ মুহুর্তে ভোটের সমীকরণে জামায়াত কতটা এগিয়ে
শেষ মুহুর্তে ভোটের সমীকরণে জামায়াত কতটা এগিয়ে
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন সতর্কবার্তা
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন সতর্কবার্তা
আওয়ামী লীগের রাজনীতির অভিযোগে প্রার্থিতা স্থগিত
আওয়ামী লীগের রাজনীতির অভিযোগে প্রার্থিতা স্থগিত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্যে বিতর্কে জাতীয় পার্টি নেতা
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্যে বিতর্কে জাতীয় পার্ট…
পুলিশি আচরণের বিরুদ্ধে জকসুর কঠোর অবস্থান
পুলিশি আচরণের বিরুদ্ধে জকসুর কঠোর অবস্থান
বাংলাদেশ ছাড়া শুরু হচ্ছে আলোচিত টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ছাড়া শুরু হচ্ছে আলোচিত টি-টোয়েন্টি বিশ্বকাপ
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।