ঢাকা: গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। তাকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
মৃদুল দেওয়ান ২০২৫ সালের সেপ্টেম্বরে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ছাত্রদলে যোগদান করেছেন।
সূত্র জানায়, একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি ছাত্রদলে যোগ দিয়েছেন। এর মধ্যে জিতু বিএনপিতে যোগ দিয়েছেন, বাকিরা ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতাদের ছাত্রদলে যোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তরুণ ভোটারদের মনোবল ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।