Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার 🔴 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির ৬০ নেতা কর্মী ছাত্রদলে যোগদান 🔴 সামাজিক মাধ্যমে সমালোচনা-সমর্থনের কেন্দ্রবিন্দু ওমর সানী 🔴 গাজীপুরে ভোটারদের ঢল, দুই মহাসড়কে ৫০ কিমি যানজট 🔴 ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি 🔴 উপাচার্যের পদ ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান 🔴 শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী 🔴 আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভাবে 🔴 ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বাচন কমিশন 🔴 বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ 🔴 বিএনপি প্রতিপক্ষকে দুর্বল ভাবে না: মির্জা ফখরুল 🔴 দুই দশক পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স 🔴 নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করবে ইসি 🔴 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রকাশ, সাত কলেজের নতুন অধ্যায় 🔴 নির্বাচনে ভোটারদের সুবিধায় বাড়ছে মেট্রোরেল সেবা 🔴 এবারের ভোট হবে মানুষের পাশে থাকার পরীক্ষার ভোট: তারেক রহমান 🔴 ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ তিন দলের শীর্ষ নেতার ভাষণ 🔴 অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা 🔴 ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা 🔴 নির্বাচন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি 🔴 মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড 🔴 জনস্বার্থে শাহবাগ অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুলাই ঐক্যের 🔴 অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর 🔴 দুধ দিয়ে গোসল করে ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে 🔴 নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পাচ্ছে না যেসব প্রতিষ্ঠান 🔴 জামায়াতে ইসলামী–র জোটটি পুনরায় ১১ দলে উন্নীত হচ্ছে, যুক্ত হচ্ছেন করা ? 🔴 ভোর থেকেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল 🔴 সর্বনিম্ন কত টাকা বেতন পাবে চাকরি সরকারি চাকরিজীবীরা 🔴 গুলশানে আজ রাতে বিএনপির থিম-সং উদ্বোধন 🔴 আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কি ক্ষমতার কেন্দ্রে? 🔴 আপিল শেষে ভোটের মাঠে থাকছেন ২ হাজার ২৫৭ জন 🔴 প্রথম যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ 🔴 অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে 🔴 নির্বাচনে জয় পেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের 🔴 ইভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার 🔴 নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি 🔴 শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা 🔴 জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 🔴 ৫০তম বিসিএস প্রিলিমিনারি: ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 🔴 নির্বাচনের মাঠ ছেড়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 🔴 কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত রাজনীতি করেনি 🔴 ৬৪ জেলায় ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মাঠে নামল ইইউ 🔴 একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত 🔴 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন নিয়োগ, পদ ৯ 🔴 ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের 🔴 আপিল শুনানির অষ্টম দিন: নির্বাচনের মাঠে কারা থাকছেন 🔴 মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ 🔴 বাড্ডায় এনসিপির নির্বাচনি অফিসে গুলি 🔴 আচরণবিধি ভাঙায় মামুনুল হককে শোকজ 🔴 জুলাই সনদের প্রশ্নে কোনো পিছুটান নয় 🔴 ‘আমি ঢাকায় ভেসে আসিনি’—মব রাজনীতিতে কড়া বার্তা 🔴 দীর্ঘ দরকষাকষির পর আজ ফয়সালা, বিকালে আসন ঘোষণা ১১ দলের 🔴 শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ 🔴 জনসভা করতে হলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতেই হবে 🔴 এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত 🔴 দ্বৈত নাগরিকত্বে আটকে গেল জামায়াত প্রার্থীর মনোনয়ন

ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি

প্রতিবেদকঃ অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ ০৫:১৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্য এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান নির্বাচনের পর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন।

উপাচার্য বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে হঠাৎ কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হওয়া উচিত নয়। নির্বাচিত সরকার চাইলে ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে পারি।”

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের সময় পরিস্থিতি আপৎকালীন ছিল। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো অকার্যকর হয়ে পড়েছিল। সে সময়ে তার লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। বর্তমানে সার্বিকভাবে পরিস্থিতি উন্নত এবং ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, উপাচার্যের দায়িত্ব তিনি কখনো নিয়মিত চাকরি হিসেবে দেখেননি। “এই দায়িত্ব আমার কাছে ছিল একটি আমানতের মতো। শিক্ষার্থীদের অনুরোধ ও ভালোবাসায় আমি দায়িত্ব গ্রহণ করেছি।”

তিনি সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে বলেন, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা প্রশাসন নিজেদের মতো সাজাতে পারবে। “রাজনৈতিক সরকার দায়িত্ব নিক, আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। তবে আকস্মিকভাবে দায়িত্ব ছেড়ে দিয়ে কোনো শূন্যতা সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়।”

উপাচার্য উল্লেখ করেন, দায়িত্বকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, হল সংসদ কার্যকর হয়েছে, এবং শিক্ষার্থীদের অধিকার প্রাতিষ্ঠানিক ভিত্তিতে নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি উল্লেখযোগ্য—টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রায় ২০০ ধাপ উন্নতি হয়েছে, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬০ শতাংশ বেড়েছে এবং গবেষণা ও প্রকাশনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ২ হাজার ৮৪১ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, যা আবাসন, একাডেমিক ভবন ও গবেষণা অবকাঠামোর ঘাটতি কমাবে।

উপাচার্য বলেন, ডেপুটেশন শেষ করে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যেতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে অনুরোধ করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে সাময়িকভাবে ঢাবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে সমালোচনা-সমর্থনের কেন্দ্রবিন্দু ওমর সানী
সামাজিক মাধ্যমে সমালোচনা-সমর্থনের কেন্দ্রবিন্দু ওমর সা…
শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী
শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহ…
আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভাবে
আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভা…
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বাচন কমিশন
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বা…
বিএনপি প্রতিপক্ষকে দুর্বল ভাবে না: মির্জা ফখরুল
বিএনপি প্রতিপক্ষকে দুর্বল ভাবে না: মির্জা ফখরুল
আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থীকে জর…
দুই দশক পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স
দুই দশক পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে …
নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করবে ইসি
নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ…
আইসিসিকে শর্ত দিল পাকিস্তান, ম্যাচ বয়কট সম্ভাবনা নিয়ে আলোচনা
আইসিসিকে শর্ত দিল পাকিস্তান, ম্যাচ বয়কট সম্ভাবনা নিয়ে…
পটুয়াখালীতে জামায়াত নেতাকে মারধর ও অপহরণ, গর্ভবতী স্ত্রীকে লাথির অভিযোগ
পটুয়াখালীতে জামায়াত নেতাকে মারধর ও অপহরণ, গর্ভবতী …
এবারের ভোট হবে মানুষের পাশে থাকার পরীক্ষার ভোট: তারেক রহমান
এবারের ভোট হবে মানুষের পাশে থাকার পরীক্ষার ভোট: তা…
ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ তিন দলের শীর্ষ নেতার ভাষণ
ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজ তিন দলের শীর্ষ নেতার ভাষণ
গভীর রাতে বিএনপির অফিসে হামলা, নৈশপ্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ
গভীর রাতে বিএনপির অফিসে হামলা, নৈশপ্রহরীকে হত্যাচেষ্…
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমি…
বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০ মাঠ নির্মাণের ঘোষণা: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০ মাঠ নির্মাণের ঘোষণা…
আরো পড়ুন »

সর্বশেষ এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।