এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদ-কে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সফল করতে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহযোগিতা করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।