নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলা হলো-ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যার মামলা। অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে।
আইভীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোরে দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। পরে আপিল বিভাগের রায়ে তা স্থগিত হয় এবং ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।