জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী নতুন রাজনৈতিক প্রচারণা কর্মসূচি ‘ঢাকা আজাদি’ ঘোষণা করেছেন।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই কর্মসূচির ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।” নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে তারা গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, সামাজিক কাঠামোকে আরও সুসংগঠিত করবেন এবং দুর্নীতি, অন্যায় ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে লড়াই চালাবেন।
তিনি আরও লিখেছেন, “জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।” স্ট্যাটাসে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এবং নাগরিকদের ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচি এনসিপির পক্ষ থেকে রাজধানীতে নতুন রাজনৈতিক উপস্থিতি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্য হিসেবে দেখা হচ্ছে।