মার্কিন-ইসরায়েল হামলায় তেহরানে চীনা নাগরিক নিহতের দাবি
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার আহ্বান জানাচ্ছে।
মাও নিং বলেন, “সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের বিস্তার ঠেকানো।” তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে একাধিক স্থাপনায় আঘাত হানার খবর আসে। সাম্প্রতিক এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে।
সংবাদটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters।