কাতারে ভিসার মেয়াদ এক মাস বাড়ল
দেশটির চলমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Qatar Ministry of Interior।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ধরনের ফি দিতে হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে সরাসরি উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।
সংশ্লিষ্টদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যারা নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ বা ভিসা নবায়ন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।