ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক। তিনি সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার নির্দেশনা চেয়েছেন।
রোববার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে। নির্বাচনের পর আমিনুল হককে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এর আগে গত ২ মার্চ রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থীরা পৃথক আবেদন করেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সংশ্লিষ্ট ধারায় ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করার সুযোগ রয়েছে।