রাজধানীতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি সাইন্ড গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার দুপুরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করেন এবং ভেতর থেকে গ্রেনেডগুলো উদ্ধার করেন।
পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে গ্রেনেডগুলো সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত আসছে। ...........