নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে সকাল থেকেই অনুষ্ঠানে অংশ নিতে টিঅ্যান্ডটি মাঠে জড়ো হন নিম্নআয়ের বহু মানুষ। তাদের অনেকেই ইতোমধ্যে মোবাইল ফোনে সরকারি অর্থ সহায়তার বার্তা পেয়েছেন। ঈদের আগে রাষ্ট্রীয় সহায়তা পাওয়ায় অনেকের চোখেমুখে দেখা যায় আনন্দের আবেগ।
সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন এবং পরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা তাদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়ক হবে।
বিস্তারিত আসছে। ...........