ঢাকা-১৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঘোষিত ফলাফলের ভিত্তিতে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। তিনি ৮৮,৩৮৭ ভোট পেয়ে আসনটি জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পেয়েছেন ৮৬,৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২,৩২০।
মামুনুল হক অভিযোগ করেছেন, নির্বাচনে প্রায় ২,৩০০ ভোট বাতিল করা হয়েছে, যা প্রকৃতপক্ষে তার পক্ষে পড়া উচিত ছিল। এই অভিযোগ জানাতে তিনি গভীর রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন।