ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই কার্য উপদেষ্টা কমিটিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেগুলো অনুমোদন পায়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির ঘোষণা দেন। অন্যদিকে বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।
সংসদ কমিটির সভাপতি করা হয়েছে নূরুল ইসলাম মনিকে। সদস্য হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্ল্যাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি হওয়া এবং সংসদে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি জয়নাল আবদীন। সদস্য হিসেবে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। স্পিকার এ প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম। বিরোধী দল থেকে আরও একজন সদস্য পরে মনোনীত করা হবে।
এছাড়া বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে মো. শাহজাহানকে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভুঁইয়া, তাহসিনা রুশদী, নওশাদ জামির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল ও আখতার হোসেন।
এর আগে অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আনা হয়।
উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ। এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিশেষ নিরাপত্তা বাহিনী, সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচন এলাকা নির্ধারণ, ফৌজদারি কার্যবিধি সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন সম্পর্কিত একাধিক অধ্যাদেশও তালিকায় রয়েছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশ-জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬-কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় আরও রয়েছে মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সংশোধন, বাংলা