সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপিল বিভাগের জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, অবকাশকালীন সময়ে নির্দিষ্ট কয়েকটি তারিখে চেম্বার কোর্টে জরুরি বিষয় শুনানি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলার শুনানি গ্রহণ করবেন।
অন্যদিকে বিচারপতি মো. রেজাউল হক আগামী ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়াদি শুনানি করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।