সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গণপরিবহনে যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি খরচ করবেন না। আজ (১৬ মার্চ) তিনি মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, “আমরা ২৪ ঘণ্টা তৎপর আছি। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ছে না।
মন্ত্রী জানান, সাধারণ যাত্রীদের সুবিধার্থে ভাড়া নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পরিবহন প্রতিষ্ঠানকে এ বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে আন্তঃনগর ও লোকাল ট্রেন ছেড়ে যাচ্ছে।