সৌদি আরব একদিনে ৬১ ড্রোন ভূপাতিত করেছে
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশের পূর্বাঞ্চলে মোট ৬১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
এ তথ্য এজেন্সি এএফপি প্রকাশ করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক বিবৃতি দিয়ে জানায়, ভোরের দিকে দেশটির আকাশে আক্রমণ চেষ্টা হওয়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। সেই হামলায় ইরানের লক্ষ্যবস্তু ছিল ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। ওই সংঘর্ষে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ইরানের সাধারণ জনগণের মধ্যেও হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।