কাতারের রাজধানী দোহার বিভিন্ন এলাকায় বিকট ‘বোমা সদৃশ’ শব্দ শোনার পর বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জননিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের জানালা, কাঁচের দেয়াল, ভবনের সম্মুখভাগ এবং খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।