প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাত্র ২৮ দিনে সরকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপ বাস্তবায়ন করেছে। সরকারের এই পদক্ষেপগুলোকে বিশেষজ্ঞরা ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) মাহদী আমিন তার ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ দিনে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। স্ট্যাটাসে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মূল্যবোধের সব অঙ্গনকে আলোকিত করেছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ৩৭,৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা।
ধর্মীয় সেবক, ইমাম-মুয়াজ্জিন, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার পরিচালকদের সম্মানী প্রদান। নির্বাচনি এলাকায় অসহায়দের জন্য ঈদে ত্রাণ ও উপহার বিতরণ। প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি ২৭,০০০ কৃষককে কৃষক কার্ড প্রদান ও ঋণ মওকুফ।
দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন কর্মসূচি।
প্রশাসনিক সংস্কার ও সুশাসন
সপ্তাহান্তেও প্রধানমন্ত্রী অফিসে উপস্থিত, কর্মকর্তা উপস্থিতি বাধ্যতামূলক।
ভিভিআইপি প্রটোকল হ্রাস, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত। এমপিদের বিশেষ সুবিধা বাতিল। অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতকরণ।
বিদেশি বিনিয়োগ সহজীকরণ ও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা হ্রাস। শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন পুনর্ভর্তি ফি বাতিল, আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার। বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি। ধর্মীয় শিক্ষক নিয়োগ, ক্রীড়া ও নতুন কুঁড়ি কর্মসূচি।
স্বাস্থ্য ও জনকল্যাণ
ই-হেলথ কার্ড চালু, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ। ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও জাতীয় পরিচ্ছন্নতা কার্যক্রম।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা
চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ। নারীর নিরাপত্তা ও সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস চালু।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ
ইফতার সীমিতকরণ, বিদ্যুৎ সাশ্রয়। অবৈধ দোকান উচ্ছেদ।
শহীদ সেনা দিবস পালন ও পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্ব।
বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা।
মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন এই পদক্ষেপগুলো। নতুন প্রজন্মের জন্য দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এগুলো গুরুত্বপূর্ণ।”