পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরুর প্রথম দিন মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১১টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত কক্ষে তারেক রহমান নিজস্ব অফিসে কর্মসূচি শুরু করেন।
সচিবালয়ে আগমনের পর প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বুয়েটের প্রতিনিধি দল। এরপর দুপুর ১২টায় কৃষক কার্ড সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন মন্ত্রিসভার নিয়মিত বৈঠক।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটি সত্ত্বেও প্রধানমন্ত্রীর তৎপরতা প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে।