নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি রাজনৈতিক চাপের মুখে পড়েছেন, স্ত্রীর অতীত চিত্রাঙ্কন কাজকে কেন্দ্র করে। এই কাজটি ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে কিছু ডানপন্থি সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বিকন প্রথম এ খবরটি জানায়। প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর রামা দুয়াজি গাজা থেকে লেখকের লেখা নিয়ে অনলাইন সংকলনের জন্য চিত্রাঙ্কন করেছিলেন। সংকলনের নাম ছিল ‘এভরি মোমেন্ট ইজ এ লাইফ’, যেখানে ‘এ ট্রেইল অব সোপ’ নামের একটি গল্পে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দৈনন্দিন দুর্ভোগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে অস্থায়ী পাবলিক টয়লেট ব্যবহারের অসুবিধি ও সঙ্কট দেখানো হয়েছে।
মেয়র মামদানি জানিয়েছেন, তাঁর স্ত্রী এই কাজটি একটি তৃতীয় পক্ষের মাধ্যমে করেছেন এবং কখনও সুসান আবুলহাওয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা বা যোগাযোগ করেননি। পরে লেখক আবুলহাওয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছু সমালোচকের মতে, মামদানির কয়েকটি মন্তব্যে সব ইহুদির প্রতি ইঙ্গিত পাওয়া যেতে পারে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর স্ত্রী ওই মন্তব্যগুলো আগে দেখেননি এবং সরকারী কোনো দায়িত্বে নেই। তিনি আরও বলেন, প্রশাসন সকল ধরনের বিদ্বেষের বিরুদ্ধে।