অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে স্বাস্থ্য-সেবা বিষয়ক কর্পোরেট চুক্তি ২৭ শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় হসপিটালের বোর্ড রুমে কর্পোরেট প্রধান জ্বনাব নাজমুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্য এবং সকল ধরনের কার্ডধারী সদস্যগণ অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের স্ব্যাস্থ-সেবা গ্রহণে কর্পোরেট চুক্তি অনুযায়ী বিশেষ ডিসকাউন্ট এবং ক্যাশলেস বা জিওপি সুবিধা পাবেন।
উক্ত চুক্তিপত্রে অরোরা স্পেশালাইজড হাসপিটালের পক্ষে স্বাক্ষর করেন, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জরী বিভাগের কনসালটেন্ট অধ্যাপক জ্বনাব ডা. মিজানুর রহমান, মেডিসিন এন্ড রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক জ্বনাব ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন, এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জ্বনাব মোহাম্মাদ মাসুদুজ্জামান খান, গ্রুপ সার্ভিস এন্ড হসপিটাল নেটওয়ার্কের ভাইস-প্রেসিডেন্ট মো. জোবায়ের খান এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. জাহিদুল ইসলাম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জ্বনাব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ জ্বনাব মো. মিরাজুল ইসলাম, কর্পোরেট এক্সিকিউটিভ আব্দুলাহ আল মামুন, ডিজিটাল মার্কেটিংয়ের কর্মকর্তা সাজ্জাদ বিন সাজ্জাদ এবং জাকির হোসাইন মুন্না প্রমূখ।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত সম্প্রতি ওঝঙ ৯০০১ সনদপ্রাপ্ত অরোরা স্পেশালাইজড হাসপিটাল আপোষহীন গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে দেশব্যাপী জটিল রোগ সমূহের উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছে। তাই দ্রুততম সময়ের মাঝেই জনপ্রিয় কর্পোরেট হাসপিটাল হিসেবে সুনাম-সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।