ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
ভারতের বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াতt আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
অভিনেতার মৃত্যুর খবর প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তার দীর্ঘদিনের সহকর্মী Yashpal Sharma। পরে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যানসার পুনরায় শনাক্ত হওয়ার পর গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, মারাঠি, ভোজপুরি ও নেপালি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে টেলিভিশন ধারাবাহিক Mahabharat-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
২০০১ সালে Lagaan চলচ্চিত্রে দেবা সিং চরিত্রে অভিনয়ের পর দর্শকদের নজরে আসেন তিনি। পরে Ghajini-এ গজনি ধর্মাত্মা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। চরিত্রটির জনপ্রিয়তার কারণে ২০০৮ সালে নির্মিত একই নামের হিন্দি সংস্করণেও তিনি একই ভূমিকায় অভিনয় করেন।
এ ছাড়া Sye-এ বিকশু যাদব চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘রাউডি রাঠোর’, ‘স্ট্যালিন’, ‘বীরম’, ‘সারাইনোডু’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতেও অভিনয়ে সক্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। তাকে ‘ওয়ালটেয়ার বীরাইয়া’, ‘গুলু গুলু’ ও ‘ছাভা’সহ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে। পাশাপাশি মারাঠি ও নেপালি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন তিনি।
বাংলাদেশি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত। অভিনেতা Ananta Jalil অভিনীত ‘নেত্রী–দ্য লিডার’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেন তিনি। ছবিটির শুটিং উপলক্ষে তিনি বাংলাদেশেও এসেছিলেন, যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি।