দেশের স্বনামধন্য পত্রিকা ‘মাসিক অরণ্য’ ও অনলাইন নিউজ পোর্টাল aronnonews.com-এর হেড অব নিউজ হিসেবে নিয়োগ পেয়েছেন গণমাধ্যমের পরিচিত মুখ ও অভিজ্ঞ সাংবাদিক রূপক আইচ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ৭০ পাইনিয়র রোড কাকরাইল এর অফিস ভবনে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁর হাতে নিয়োগপত্র এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য একটি নতুন স্যামসাং স্মার্টফোন তুলে দেন মাসিক অরণ্য ও অরণ্য নিউজের সম্পাদক মো. জাকির হোসেন এবং ব্যবস্থাপনা সম্পাদক বাশারত হোসেন। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে রূপক আইচকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর দীর্ঘ সাংবাদিকতা ও গণমাধ্যম-অভিজ্ঞতা মাসিক অরণ্য ও অরণ্য নিউজের সংবাদ বিভাগকে আরও গতিশীল, সমৃদ্ধ ও পাঠকবান্ধব করে তুলবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ।
নবনিযুক্ত হেড অব নিউজ রূপক আইচ তাঁর প্রতি আস্থা রাখায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।