তিতাস গ্যাসে ১৩৫ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। চারটি পদে মোট ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা। অর্থাৎ আবেদন করার জন্য হাতে রয়েছে আর মাত্র দুই দিন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরি হবে স্থায়ী এবং কর্মস্থল প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে হতে পারে।
প্রতিষ্ঠানের নাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
পদের সংখ্যা: ৪টি
মোট নিয়োগ: ১৩৫ জন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থী: নারী ও পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বয়স: ১৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি কত
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ১৬তম গ্রেডের পদগুলোর জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ১৮তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা। টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এসব ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে তিতাস গ্যাসের নিয়োগসংক্রান্ত নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
তিতাস গ্যাসের অনলাইন আবেদন পোর্টাল
আবেদনের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে।
আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক সিম ব্যবহার করে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।