দেশজুড়ে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে দৈনিক গণকণ্ঠ
দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রিন্ট ও মাল্টিমিডিয়া বিভাগে প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে দৈনিক গণকণ্ঠ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের সংবাদকর্মী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সংবাদ লেখা, তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে। এছাড়া মোবাইল ফোনে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে পারদর্শিতা থাকতে হবে।
বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহীরা ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে অবশ্যই যে জেলা বা উপজেলার জন্য আবেদন করছেন, তার নাম উল্লেখ করতে হবে। প্রিন্ট ও মাল্টিমিডিয়া-দুই বিভাগের জন্য পৃথকভাবে আবেদন করার সুযোগ রয়েছে।
যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
প্ল্যানার্স টাওয়ার (১০ম তলা), ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা-১০০০।
মোবাইল (প্রিন্ট): +৮৮০ ১৯২৬-৬৬৭০০৩
মোবাইল (মাল্টিমিডিয়া): +৮৮০ ১৯২৬-৬৬৭০০৪