শিক্ষক থেকে অভিনেতা। আবার শিক্ষকতায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এবার সাবজেক্ট ভিন্ন। অভিনয় শেখাবেন তিনি।
শ্রেণীকক্ষের প্রথাগত ক্লাসের কথা এখন অতীত। তবে এবার অভিনেতার ক্লাস করার সুযোগ আসছে তার কাছে।
জানা গেছে, অভিনয়ে আগ্রহীদের জন্য মাস্টারক্লাস নেবেন সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা।
এই প্রথম এ ধরনের পাঠ দিতে যাচ্ছেন এই তিনি।
সেখানে একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের ভেতরে প্রবেশ, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়া, পরিচালকের নির্দেশনা বোঝা এবং অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মাস্টারক্লাস। আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস (এসিপি)।
এতে অংশগ্রহণে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন এই ওয়েবলিংক থেকে: https://forms.gle/hfMXbC1ndai4KhZm9।