যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক সরকারের তরফ থেকে এমন কোন মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এ বিষয়ে ‘ড্রামাটিক্যালি’ উন্নতি হয়েছে। তবে দু-একটি ঘটনা যে ঘটছে না, সে কথা তিনি অস্বীকার করেননি।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট ) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী ও উপদেষ্টা এ কথাগুলো বলেন।